পাবনায় পিঁয়াজ এর ব্যাপক দরপতন, বিদেশি পিঁয়াজ আমদানি রোধ এবং হাটে পিঁয়াজ বিক্রয়ের সময় দলাল চক্র ও হাট কমিটির চাঁদাবাজির প্রতিবাদে পেঁয়াজের রাজধানী খ্যাত পাবনার তৃণমূল পেঁয়াজ চাষিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ পিঁয়াজ চাষিদের আয়োজনে রবিবার ১৬মার্চ সকাল ৯ টায় আতাইকুলা প্রেসক্লাব এর সামনে মানববন্ধনে নানা বয়সের কৃষকদের অংশ গ্রহনে ঘন্টাব্যাপী চলে এই মানববন্ধন। এ সময় বক্তারা ৪ দফা দাবী পেশ করে বলেন পেঁয়াজ চাষের মৌসুমে সার কীটনাশক সহ অন্যান্য উৎপাদন উপকরণের উপর ভর্তুকি দিতে হবে,পেঁয়াজের মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে,সরকার কর্তৃক পেঁয়াজ এর মূল্য নির্ধারণ করে দিতে হবে,হাটে বাজারে প্রতি মন পেঁয়াজে ৫ কেজি করে পেঁয়াজ চাঁদাবাজী বন্ধ করতে হবে, দাবী না মানা হলে কঠোর থেকে কঠোর আন্দোলন এর হুশিয়ারি দেন তাঁরা।