• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে বিশাল গাড়িবহর নিয়ে সারজিসের পথসভা

অনলাইন ডেস্ক / / / ১১৩ Time View
Update : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়ে বিশাল গাড়িবহর নিয়ে নানা জায়গায় পথসভা করেছেন। পথসভায় সারজিস বলেন, কথা নয় আমরা কাজ করে দেখাতে চাই।

সোমবার (২৪ মার্চ) তিনি এসব পথসভা করেন। দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বরে পথসভায় সারজিস বলেন, আগামীর বাংলাদেশ কেউ আর দলের নাম দেখে বা মার্কা দেখে ভোট দেবে না। এতদিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছে।

সারজিস বলেন, ভোটের আগের দিন নেতারা যান আর কিছু টাকা ধরিয়ে দেন। আর ভোটের পরে যে কোনো কাজের জন্য গেলে আগে টাকার জন্য হাত পেতে থাকেন। নতুন বাংলাদেশে আর এগুলো হতে দেওয়া যাবে না। যে জনপ্রতিনিধি হয়ে কাজ না করে সাধারণ মানুষের সম্পদ লুটপাট করবে, তাদেরকে আর জনপ্রতিনিধি হিসেবে মেনে নেওয়া যাবে না।

সারজিস আলম বলেন, আমরা ভুল করলে শুধরে দেবেন। আর কোনো দলের অন্ধ ভক্ত হবেন না। অন্ধ ভক্ত হলে আপনার মূল্য কেউ দেবে না। আমরা আপনাদের কাছে মার্কা নিয়ে যাবো, যদি আপনাদের কথা রাখতে পারি তাহলে আমাদের ভোট দেবেন। পঞ্চগড় আমার জন্মভূমি তাই আপনাদের কাছে আমার আলাদা দাবি আছে।

পথসভায় সারজিসের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি বোদা উপজেলার উদ্দেশে গাড়ি বহর নিয়ে দেবীগঞ্জ ছেড়ে যান। পরে নিজ এলাকা আটোয়ারীতে ইফতার অনুষ্ঠানে থাকবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category