• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি: খোকন

অনলাইন ডেস্ক / / / ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, দ্রব্যমূল্য এখনো মানুষের ক্রয় ক্ষমতার ভেতরে আসেনি। সিন্ডিকেট রয়ে গেছে। তিনি বলেন, দেশের ৭২ শতাংশ মানুষ পুষ্টিকর খাবার কিনে খেতে পারে না। ৪২ শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে রয়েছে। ৩৫ শতাংশ মানুষ এখনো দুবেলা খায়।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে নরসিংদী আন্তঃজেলা বাস টার্মিনালে নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন বলেন, ‘স্বৈরাচারী সরকার জনগণের ট্যাক্সের ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে, এ টাকা বাংলাদেশে থাকলে দেশের মানুষের উপকার হতো।’

তিনি আরও বলেন, ‘বর্তমানের এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। এ দেশের জনগণ এই ভূখণ্ডের মালিক। তারাই ভোটের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ঠিক করবেন। যেখানে মানুষের অর্থনৈতিক মুক্তি মিলবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘তাই বর্তমান সরকারকেই একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করে দিতে হবে। যেখানে মানুষ তার অধিকার ফিরে পাবে নিজের ভোট নিজে দিতে পারবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category