• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা যেন বিরোধিতায় রূপ না নেয়: সারজিস

অনলাইন ডেস্ক / / / ৬৭ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা যেন বিরোধিতায় রূপ না নেয়। আন্তঃদলীয় ঐক্যের অভাব যেমন রাজনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে, তেমনি পঞ্চগড় জেলার উন্নয়নেও বাধা সৃষ্টি করবে। তাই দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে মানুষের জন্য কাজ করতে হবে।

আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আয়োজনে সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক ভিন্নতা ও মতপার্থক্য থাকবেই, কিন্তু আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একসঙ্গে কাজ করা। পঞ্চগড়কে এগিয়ে নিতে আমাদের মধ্যে এই সহযোগিতার মনোভাব থাকা জরুরি।

তিনি বলেন, দেশের পিছিয়ে পড়া জেলাগুলোর মধ্যে পঞ্চগড় অন্যতম। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী কয়েক বছরের মধ্যে এ জেলা সমৃদ্ধ এলাকায় পরিণত হতে পারে।

এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শহীদদের আদর্শ ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তরুণদের চিন্তা-চেতনা ও ঐক্যের মাধ্যমে বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন রনিক।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category