• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ভেঙে ফেলা হলো লালমনিরহাটের সেই আলোচিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক

অনলাইন ডেস্ক / / / ৬৫ Time View
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বেশ কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে লালমনিরহাট শহরের বিডিআর রোডে শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চ নিয়ে আলোচনা হচ্ছিলো। কিছুদিন আগে ঢেকে রাখা হয় ম্যুরালটি। আজ রোববার (৩০ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ের মধ্যে ম্যুরালটি ভেঙে ফেলেন স্থানীয় শ্রমিকরা।

এদিকে শ্রমিকদের সঙ্গে এক গণমাধ্যম কথা বলেছে। তারা জানিয়েছে, লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্দেশে ম্যুরালটি ভাঙছেন তারা। যদিও এই বিষয়ে জানতে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

এদিকে স্বেচ্ছাসেবী সংগঠন অতিক্রমের আহ্বায়ক সাংবাদিক হেলাল কবির বলেন, ‘ম্যুরালটি ভাঙা হয়েছে জেলা প্রশাসকের নির্দেশে। ঢেকে রাখারও নির্দেশ ছিল তার। অন্য কেউ এ নিয়ে আপত্তি জানায়নি।’

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের বিডিআর রোডে লালমনিরহাট শিশু পার্কসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্মারক মঞ্চের ম্যুরালে ফুটিয়ে তোলা হয়েছে, বায়ান্নর ভাষা আন্দোলনের প্রেক্ষাপট, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, স্বাধীনতা যুদ্ধ, মুজিবনগর সরকার গঠন, স্বাধীন ভূখণ্ডে নব রবির উদয়, ৭১-এর গণহত্যা, বিজয়ে উচ্ছ্বসিত বীর মুক্তিযোদ্ধা, সাতজন বীরশ্রেষ্ঠ, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, জাতীয় পতাকা হাতে উল্লসিত জনতা ইত্যাদি। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গত বুধবার জেলা প্রশাসন সেই ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে রেখেছিল। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় টিআইবির অনুপ্রেরণায় গঠিত লালমনিরহাট সচেতন নাগরিক কমিটির (সনাক)।

এদিকে এই বিষয়ে ২৭ মার্চ জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রতীয়মান না হওয়ায় ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।’

এর ঠিক দুদিন পর ২৯ মার্চ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক রাসেল আহমেদ সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘আমরা ৫২, ৭১-কে ২৪-এর মুখোমুখি দাঁড় করাতে চাই না।’

এদিকে আজ রোববার (৩০ মার্চ) বিকেলে টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো. মোরশেদ আলম এক গণমাধ্যমকে বলেন, ‘মুক্তিযুদ্ধের ম্যুরাল ঢেকে রাখার বিষয়ে আমরা আগে প্রতিবাদ জানিয়েছিলাম।

আমি এখন ছুটিতে গ্রামের বাড়িতে এসেছি। ম্যুরাল ভাঙার বিষয়টি আমার জানা নেই। লালমনিরহাট সনাকের সভাপতি বীর প্রতীক ক্যাপ্টেন (অব.) আজিজুল হক অসুস্থ। আমরা সবাই এ নিয়ে পরবর্তীতে প্রতিবাদ জানাবো।’

এদিকে এই বিষয় নিয়ে জানতে চাইলে রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলাম গণমাধ্যমটিকে জানান, ‘ম্যুরাল ভাঙার সিদ্ধান্ত জেলা প্রশাসকের। উনার কাছেই এ বিষয়ে জানতে চান।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category