• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ প্রসঙ্গে যা বললেন নাহিদ

অনলাইন ডেস্ক / / / ৭৮ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

অন্তর্বর্তী সরকারের সময়েই জুলাই গণহত্যার বিচারের একটা রোডম্যাপ যাতে জাতির সামনে থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন এতে জাতি জানতে পারবে বিচার কতদিনে এবং গুরুত্বপূর্ণ বিচারগুলো কীভাবে সম্পন্ন হবে।

আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

নাহিদ বলেন, ঈদের আনন্দের পাশাপাশি আমাদের জন্য দুঃখ বেদনার বিষয় হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছিলেন সেই পরিবারগুলো অনেক কষ্টের মধ্য দিয়ে ঈদ পালন করেছে। কয়েকশ’ পরিবার তাদের পরিবারের সদস্য ছাড়া প্রথম ঈদ পালন করেছে। এনসিপির পক্ষ থেকে আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। শুধু ঈদের দিন নয় সামনের প্রতিটা দিনই শহীদ পরিবারদের পাশে থাকতে চায় এনসিপি।

জুলাই গণহত্যার বিচার দ্রুততম সময়ে কার্যকর করার দাবি জানিয়ে নাহিদ বলেন, আমাদের এই সময়ের অন্যতম এজেন্ডা বিচার, সংস্কার ও গণপরিষধ নির্বাচন। তার মধ্যে আমরা বিচারটাকে গুরুত্বপূর্ণ মনে করছি কারণ যদি ন্যায়বিচার না হয় তাহলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে না। এতে মানুষ নিজেইন আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হবে।

নাহিদ বলেন, সরকারের কাছে আমাদের জায়গা থেকে বিচারের দাবি জানিয়েছি। সকল রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের শক্তিগুলোকেও বিচারের বিষয়ে সরব হতে আহ্বান জানিয়েছি। এই সরকারের সময়েই বিচারের একটা রোডম্যাপ যাতে জাতির সামনে থাকে যে বিচার কতদিনে এবং গুরুত্বপূর্ণ বিচারগুলো কীভাবে করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, আমরা আশা করছি ঈদের আনন্দ ও সম্প্রীতি সারাবছর বহাল থাকবে। এ সময় সবাইকে এনসিপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জনিয়ে সবার সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category