• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

প্রধান উপদেষ্টার সঙ্গে শেহবাজ শরিফের ফোনালাপ, পাকিস্তান সফরের আমন্ত্রণ

অনলাইন ডেস্ক / / / ১৬১ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তারা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।

আজ সোমবার (৩১ মার্চ) এই ফোনালাপ হয় বলে এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে জানান শেহবাজ শরিফ। আলাপকালে এই দুই নেতা দুই দেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

শেহবাজ শরিফ উল্লেখ করেন, ফোনালাপে তিনি পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও মজবুত করার জন্য যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, আমরা ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছি এবং ভবিষ্যতে আমাদের সম্পর্ক আরও শক্তিশালী করার জন্য একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছি।

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ২২ এপ্রিল ঢাকায় আসবেন এবং তাদের সঙ্গে একটি বাণিজ্য প্রতিনিধিদল থাকবে, এমন প্রত্যাশার কথা জানান শেহবাজ শরিফ। এ ছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে পাকিস্তান সফরের জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশি একটি সাংস্কৃতিক দলকে পাকিস্তান সফরের জন্য আমন্ত্রণ জানান তিনি। এই দলে প্রখ্যাত গায়িকা রুনা লায়লাও থাকবে বলে জানা গেছে।

শেহবাজ শরিফ বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের ভবিষ্যত নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, দুই দেশের সম্পর্ক খুবই উজ্জ্বল ভবিষ্যতের দিকে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category