• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

পাবনার ভাঙ্গুড়ায় নানা কর্মসূচিতে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, পাবনা প্রতিনিধি / / / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

“সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” দিবসের এই স্লোগানে পাবনার ভাঙ্গুড়ায় নানাবিদ কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ হল রুমের সামনে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সভাপতি মোছাঃ নাজমুন নাহার এর সভাপতিত্বে এবং এম.এম আইডিয়াল উচ্চবিদ্যালয় এর প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউস এর সাধারণ সম্পাদক আব্দুল হাকিম এর সঞ্চালনায় আলোচনা সভায় দিবসের আলোকে বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শামীম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেকেন্দার আলী, ভাঙ্গুড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন, বাংলাদেশ স্কাউটস ভাঙ্গুড়া উপজেলার সহ-সভাপতি আনছার আলী, সহকারী কমিশনার ও পরমানন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান সবুজ, কোষাধ্যক্ষ মোঃ শাহিনুর রহমান, যুগ্ম সম্পাদক মাহমুদুল হক, স্কাউট লিডার প্রধান শিক্ষক হেদায়েতুল্লাহ, গ্রুপ লিডার সভাপতি সুরুজ্জল ইসলাম প্রমূখ। সভায় দিবসের আলোকে নাতি দীর্ঘ বক্তব্য দেন,উপজেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি মোঃ নাজমুন নাহার। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা,গণমাধ্যম কর্মিবৃন্দ,সুধীজনসহ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category