• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

এলাহাবাদ মহাবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিএনপির নেতা ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / / ১৭১ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

কুমিল্লা দেবীদ্বার উপজেলার এলাহাবাদ মহাবিদ্যালয়ের ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি হলেন জেলা উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সী। তিনি কুমিল্লা- ৪, দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সীর সুযোগ্য সন্তান। পরিছন্ন নেতৃত্বের অধিকারী ও বিশিষ্ট শিক্ষানুরাগী,বিএনপির এ নেতা ব্যারিষ্টার রেজভীউল আহসান মুন্সী যোগ্য প্রার্থী হওয়ায় কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাকে আগামী ছয় মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিৌ (এডহক) সভপতি নির্বাচিত করেন।

শুক্রবার( ১১ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. নুরুন্নবী আলম। তিনি বলেন-এ ম্যানেজিং (এডহক) কমিটিতে জেলা প্রশাসন থেকে তিন জনের নাম আসলে তাদের মধ্যে থেকে ১ জন কে মনোনীত করা হয়।

এদিকে ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। এছাড়া এ কমিটিতে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করেন এলাহাবাদ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ, এ.কে.এম জহিরুল ইসলাম সরকার,শিক্ষক প্রতিনিধি মোঃ আতাউর রহমান ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। ব্যারিষ্টার রেজভিউল আহসান মুন্সী ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে, দৈনিক আজকালের খবর কে জানান, এ বিদ্যালয়টি দেবীদ্বার উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও জানান,আমি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ অবকাঠামো উন্নয়নে এলাকাবাসীর ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান এর আদেশক্রমে কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নুরুন্নবী আলম এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category