• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

পুলিশসহ কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে দৃষ্টান্তমূলক শাস্তি: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ৯৮ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশসহ যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির স্থানীয় নেতাকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তারা যদি কোনো রাজনৈতিক তৎপরতা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

উপদেষ্টা বলেন, “আমরা প্রথম থেকেই বলেছি—মব ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা এখন যে পুলিশ বাহিনীর সঙ্গে কাজ করছি, তা সেই একই বাহিনী, যেখানে গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দিয়ে এসেছে। কাজেই ভাবা ঠিক নয় যে পুলিশ শতভাগ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

আওয়ামী লীগ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, “আমরা সেখান থেকেই দেশ পুনর্গঠনের কাজ করছি। প্রশাসনের প্রতিটি স্তরে এখনো তাদের প্রভাব রয়েছে, ফলে এগিয়ে যেতে কিছু বেগ পেতে হচ্ছে। তবে পুলিশ বাহিনীকে পুনর্গঠনের কাজ চলছে। এর মধ্যেই গোপালগঞ্জের মতো ঘটনা মোকাবিলা করতে হচ্ছে।”

উপদেষ্টা আরও বলেন, “এনসিপির সঙ্গে যা ঘটেছে, তা নতুন বাংলাদেশ গড়ার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা। আমরা এমন সন্ত্রাসী হামলা কোনোভাবেই বরদাশত করব না। যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তারা যতই ক্ষমতাশালী হোক না কেন, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category