• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

গণঅভ্যুত্থান স্মরণে হাতিরঝিলে ড্রোন শো

অনলাইন ডেস্ক / / ৭০ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে চলচ্চিত্র প্রদর্শনী, ‘জুলাইয়ের গান’ ও ড্রোন শো প্রদর্শিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস : প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’ এবং ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র দুটি প্রদর্শিত হয়। এরপর পরিবেশিত হয় ‘জুলাইয়ের গান’ ও কনসার্ট। গান পরিবেশন করেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল রেপার কালেক্টিভ ও আর্টসেল।

‘জুলাইয়ের গান’ শেষে গণঅভ্যুত্থান ও প্রিলিউডভিত্তিক মনোমুগ্ধকর ‘ড্রোন শো’ প্রদর্শিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category