• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

সম্মাননা স্মারকে অভিষিক্ত মোঃ সালাহ উদ্দিন, ডেইলী ল’ একাডেমীর কর্ণধার

আজিজুল ইসলাম যুবরাজ / ৬৭ Time View
Update : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

অ্যাডভোকেট জিয়াউর রহমান পরিচালিত সিভিল ল’ ফাউন্ডেশন আয়োজিত কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি স্বরুপ আইনজীবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সিভিল ল’ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ কর্মশালায় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ডেইল ল’ একাডেমীর প্রতিষ্ঠাতা ও আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ সালাহ উদ্দিনকে “সম্মাননা স্মারক–২০২৫” প্রদান করা হয়েছে। এসময় তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জনেরা।

তিনি বর্তমানে আইন বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী, পাশাপাশি তরুণদের জন্য বাস্তবভিত্তিক আইন শিক্ষা ছড়িয়ে দিতে গড়ে তুলেছেন “ডেইল ল’ একাডেমী”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ল’ ফাউন্ডেশনের পরিচালক অ্যাডভোকেট জিয়াউর রহমান বলেন— “আইন শিক্ষার প্রসারে যারা অগ্রণী ভূমিকা রাখছেন, তাদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব। সিভিল ল’ ফাউন্ডেশন আইন শিক্ষায় সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে।”

কর্মশালায় আরও কয়েকজন অংশগ্রহণকারী আইনজীবী ও আইন শিক্ষার্থীদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী মোঃ ইকবাল হোসেন, দৈনিক সরেজমিন বার্তা’র বার্তা সম্পাদক ও জাসাস’র সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, জর্জ কোর্টের আইনজীবী এ এস এম হাবিবুর রহমান, আইনজীবী মোঃ হান্নান, আইনজীবী তামান্না আক্তার, সার্ভেয়ার এ কে এম নাঈম প্রমূখ।

সম্মাননা গ্রহণের পর মোঃ সালাহ উদ্দিন বলেন— “সম্মানিত জিয়াউর রহমান স্যারের ক্লাস থেকে আমি অনেক সহজভাবেই অনেক কিছু শিখতে পেরেছি। যা অত্যন্ত সহজ ও সাবলীল ছিল আমার জন্য। আমার প্রতিষ্ঠান ডেইলি ল’ একাডেমীতে জিয়াউর রহমান স্যারকে উপদেষ্টা হিসেবে যুক্ত করার প্রস্তাব করেছি। ডেইলি ল’ একাডেমী’র মাধ্যমে আইনের শিক্ষাকে বাস্তবভিত্তিক ও সহজবোধ্য করে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই আমার মূল লক্ষ্য। এই সম্মাননা ভবিষ্যতে আরও ভালো কাজের অনুপ্রেরণা দেবে।”

উল্লেখ্য, সিভিল ল’ ফাউন্ডেশন আইন শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে তুলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category