• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে না, তাদের সদিচ্ছা বড় করে দেখা উচিত: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / / ৮০ Time View
Update : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে, তাদের সদিচ্ছা এবং প্রক্রিয়াকে বড় করে দেখা উচিত। তিনি আরও বলেন, রাজনৈতিক দল হিসেবে আমরা সবসময় চাইবো অতি দ্রুত নির্বাচনের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এ সমস্যাগুলো বৃদ্ধি পায়।

আজ বুধবার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

উত্তরায় বিমান দুর্ঘটনার পরে সরকারের পদক্ষেপ নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কিছু কিছু জায়গায় অভিজ্ঞতার কারণে ল্যাকনেস ছিল। এই সরকারের সবচেয়ে বড় সমস্যা কোথায় জানেন? যে তাদের অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের সমস্যা আছে, তাদের ইগো কাজ করে। রাজনৈতিক দলগুলোর যে একটা অভিজ্ঞতা আছে, বিশেষ করে যারা সরকারে ছিল যেমন আমরা; আমাদের সঙ্গে পরামর্শ করা, কথা বলা, মতামত নেওয়ার চেষ্টা করা—এই বিষয়ে তারা একটু পিছিয়ে।

সরকারের আন্তরিকতার প্রশ্নে তিনি বলেন, আমরা কোনো ঘাটতি দেখছি না।

রাজনৈতিক দলগুলোর মধ্যে কথার লড়াই নিয়ে তিনি বলেন, এগুলো রাজনীতির মধ্যে থাকবে। রাজনীতি মানেই কথা দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা। সেটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত না, কারণ রাজনীতির নিয়মটাই তাই। সুতরাং, এটা থাকবেই। এভাবেই রাজনীতি এগুবে। রাজনীতি থাকলেই দেশের জন্য মঙ্গল।

গণতন্ত্রে অনেক ক্ষেত্রে শতফুল ফুটতে দিতে হবে। গণতন্ত্র মানেই সকলকে কথা বলতে দিতে হবে, শুনতে হবে। এটা হলেই শতফুল ফুটবে। তার মধ্যে থেকে ভালো সৌরভ-সুবাতাস বয়ে আসবে, যোগ করেন বিএনপি মহাসচিব।

একসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীত্ব নয়, ঐকমত্য কমিশনের এমন প্রস্তাব সম্পর্কে বিজ্ঞ এই রাজনীতিবিদ বলেন, এটা একটা প্রস্তাব তাদের। আলোচনা হচ্ছে। আলোচনার মধ্যে দিয়ে (সিদ্ধান্ত) আসবে। আমরা আমাদের মত দিয়েছি, অন্যান্য দলগুলো তাদের মত দিয়েছে। এখন দেখা যাক আলোচনার মধ্যে দিয়ে কোনটা প্রতিষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category