• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

রাষ্ট্র ও অর্থনীতির কাঠামো রাতারাতি পরিবর্তন হবে না: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক / / ৯০ Time View
Update : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও অর্থনীতির কাঠামো রাতারাতি পরিবর্তন হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এর জন্য দ্রুত নির্বাচন দরকার।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি শাসন ও ক্ষমতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, সরকার সংস্কারের চেষ্টা করছে। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সংস্কার তো রাতারাতি হয় না। সংস্কারটা মানুষের জন্য। সুতরাং এই মানুষের মন-মানসিকতায় তো একটা পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র হরণসহ সার্বিক দিক থেকে গত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রাজনৈতিক কঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে ১ লাখ দিতে হতো এখন দিতে হয় ৫ লাখ। পুলিশ দায়িত্ব এড়িয়ে চলছে। চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category