• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

নেপালে বিক্ষোভকারীদের আগুনে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক / / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে জেন-জি নেতৃত্বাধীন গণআন্দোলন সহিংস রূপ নিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কাঠমান্ডুর দাল্লু এলাকায় বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ঝলানাথ খনালের স্ত্রী রাজ্যলক্ষ্মী ছবিকারের বাড়িতে আগুন দিলে তিনি দগ্ধ হয়ে মারা যান। গুরুতর আহত অবস্থায় তাকে কির্তিপুর বার্ন হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিনে চলমান বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের ঘোষণা দেন। আন্দোলনকারীরা তার ব্যক্তিগত বাসভবনেও অগ্নিসংযোগ করে। সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে শুরু হওয়া এই বিক্ষোভ ধীরে ধীরে দুর্নীতি ও সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে পরিণত হয়।

আন্দোলন চলাকালে অর্থমন্ত্রী বিষ্ণুপ্রসাদ পাওডেলকে রাস্তায় তাড়া করে মারধর করার ঘটনা ঘটে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী এই মন্ত্রীকে লাথি ও ঘুষি মারা হচ্ছে। পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত হওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। সংসদ ভবনসহ শীর্ষ নেতাদের বাড়িঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঠমান্ডুর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং সেনাবাহিনীর হেলিকপ্টারে করে কয়েকজন মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category