• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতেই হবে: সালাহউদ্দিন আহম্মেদ

অনলাইন ডেস্ক / / ২১০ Time View
Update : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান করতে হবে বলে দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষ তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হতে হবে। এটার কোনো বিকল্প নেই। নির্বাচন কোনো কিছুর ওপর নির্ভরশীল নয়। সংস্কার, বিচার ও নির্বাচন এটা ইন্টারডিপেনডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে। সংস্কার চালু থাকবে। বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। এগুলো কোনোটার ওপর কোনোটা নির্ভরশীল নয়।’

তিনি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানে বিষয়ে এই জাতির মধ্যে যে ঐক্য সৃষ্টি হয়েছে, নির্চানের টাইমলাইন ঘোষণা করা হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে, সুতরাং আমাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ভোটাধিকার প্রয়োগের যে আন্দোলন, যার জন্য আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে, সংসদ প্রতিষ্ঠা পাবে; তার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত রাজনৈতিক অধিকার বাস্তাবায়ন করবো ইনশাআল্লাহ।

সালাহউদ্দিন বলেন, ‘মাননীয় প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি তার সঙ্গে যুক্ত করেছি, যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয়, তবে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। সুতরাং জাতির দৃঢ় সংকল্প অবশ্যই ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন অনুষ্ঠান করতে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category