• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণপাড়ায় আন্তস্কুল ফুটবল খেলায় সংঘর্ষ, চার শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক / / ৬৪ Time View
Update : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫-এর উপজেলা পর্যায়ের আন্তস্কুল ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বিদ্যালয়ের চার শিক্ষার্থী আহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল থেকে উপজেলার চারটি ভেন্যুতে আন্তস্কুল ফুটবল খেলা শুরু হয়। এর মধ্যে দুলালপুর এসএমএন্ডকে উচ্চবিদ্যালয় মাঠে গোপালনগর বক্স আলী ভূইয়া উচ্চবিদ্যালয় ও বেজুরা উচ্চবিদ্যালয়ের মধ্যে খেলা চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এ সময় সমর্থকেরা মাঠে প্রবেশ করলে বহিরাগতরা হামলা চালায়।

হামলায় গোপালনগর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সাজিদ (১৩), দশম শ্রেণির ছাত্র ইসমাইল (১৭) ও আনিস (১৫) এবং বেজুরা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র বাছির (১৩) আহত হয়। আহত শিক্ষার্থীদের শিক্ষকরা উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন।

বেজুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, খেলার সময় দুই খেলোয়াড়ের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বহিরাগত কিছু লোক আমাদের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এতে আমাদের এক শিক্ষার্থী আহত হয়।

অন্যদিকে গোপালনগর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম বলেন, খেলা চলাকালে উত্তেজনা ছড়িয়ে পড়লে বহিরাগতরা আমাদের তিন শিক্ষার্থীর ওপর হামলা চালায়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার জানান, আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজ নেন। তিনি বলেন, শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category