• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ পুরান ঢাকার নারিন্দায় সাংবাদিক মোস্তাকের মায়ের সুস্থতার কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আর নেই

অনলাইন ডেস্ক / / ৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও দেশটির সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আল-শায়খ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দেশটির রয়্যাল কোর্ট বিবৃতির মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়, তার মৃত্যুতে সৌদি আরব ও মুসলিম বিশ্ব একজন বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বকে হারাল। যিনি ইসলাম, বিজ্ঞান এবং মুসলিম সমাজের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান তার পরিবার, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।

রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই (মঙ্গলবার) তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া বাদ আসর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

১৯৯৯ সালে শায়খ আবদুল আজিজ আল-শায়খ সৌদি আরবের গ্র্যান্ড মুফতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করছিলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শেখ আবদুল আজিজ বিন বাযের পর তিনি দেশটির তৃতীয় গ্র্যান্ড মুফতি হিসেবে এই দায়িত্বে ছিলেন।

জন্ম ও বেড়ে উঠা

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্ম নেন শায়খ আবদুল আজিজ আল-শায়খ। তিনি আট বছর বয়সের আগেই বাবাকে হারান। শৈশবেই কোরআন হিফজ করেন এবং ২০ বছর বয়সে এক চোখের দৃষ্টি হারান।

এরপরও শরিয়াহ শিক্ষায় অগ্রসর হন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন, রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে ইমামতি ও জুমার খুতবা দিতেন। আরাফাতের নামাজের স্থান ঐতিহাসিক নামিরাহ মসজিদেরও অন্যতম খতিব ছিলেন তিনি।

শায়খ আবদুল আজিজ আল-শায়খ শরিয়াহ ও ফিকহ বিষয়ে অসংখ্য বই ও ফতোয়ার সংকলন রচনা করেছেন। ইসলামি আকিদা, হালাল-হারাম এবং বিভিন্ন সামাজিক-ধর্মীয় প্রশ্নে তার গবেষণাধর্মী লেখা আজও বিশ্বজুড়ে মুসলমানদের কাছে দিকনির্দেশনা হিসেবে কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category