• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বিসিবিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন বুলবুল-ফাহিম

অনলাইন ডেস্ক / / ৭৪ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

বিসিবি নির্বাচনে পরিচালক পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। মোট ৬০টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে ৫১টি মনোনয়ন জমা পড়েছিল। তবে সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন ৩টি মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে। ফলে বৈধ মনোনয়নের সংখ্যা দাঁড়াল ৪৮।

বাতিল হওয়া তিনটি মনোনয়নের মধ্যে রয়েছে ঢাকা বিভাগের আব্দুল্লাহ ফুয়াদ রেদোয়ানের মনোনয়ন। এই কারণে ঢাকা বিভাগের বাকি দুই প্রার্থী, আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

রিটার্নিং অফিসার জানিয়েছেন, ক্যাটাগরি ওয়ান থেকে ১৮টি মনোনয়ন জমা পড়েছে। জেলার ও বিভাগের ২৫ জন কাউন্সিলর মনোনয়ন তুললেও শেষ পর্যন্ত শুধুমাত্র ১৮ জনই তা জমা দিয়েছেন। মনোনয়ন যাচাই-বাছাইতে কোনো সমস্যা না হলে এই ক্যাটাগরির কয়েকজন প্রার্থী ইতোমধ্যেই জেতার পথে রয়েছেন। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হবেন তাদের নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দু’জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচন করা হবে।

খুলনা থেকে দুটি মনোনয়ন জমা পড়েছে—আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান। নির্বাচনের আগ পর্যন্ত কোনো বাধা না থাকলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। সিলেট বিভাগ থেকে একটি মনোনয়ন জমা পড়ায় রাহাত শামস সিলেটের নতুন পরিচালক হতে যাচ্ছেন।

বরিশাল বিভাগ থেকে মনোনয়ন বৈধ থাকলে সাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এছাড়া রাজশাহী থেকে ৪টি, রংপুর থেকে ৩টি এবং চট্টগ্রাম থেকে ৪টি মনোনয়ন জমা পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category