• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

আমরা ‘মদিনার ইসলাম’ চর্চা করি: সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক / / ৮৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজন তৈরি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১লা নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ঈদগাহ ময়দানে কাসেমি পরিষদের উদ্যোগে আয়োজিত আজমতে সাহাবা মহা সম্মেলন-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা হাসিলের চেষ্টা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করি এজন্যে, একটি রাজনৈতিক দল নির্বাচনের স্বার্থে ইসলামকে ব্যবহার করে বিভাজিত করতে চায় ও ইসলামকে ক্ষতিগ্রস্ত করতে চায়।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশে শতকরা ৯০ থেকে ৯২ ভাগ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি, আমরা রসূল (স.) যেই ইসলাম প্রতিষ্ঠিত করে গেছেন, সাহাবায়ে কেরাম যেই ইসলাম চর্চা করেছেন সেই ইসলামের অনুসারী আমরা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা মওদুদী ইসলামের অনুসারী নই কেউ। সুতরাং যারা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান হতে হবে। তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে।

হাসিনা সরকারকে ‘ফ্যাসিবাদী’, ‘ইসলাম বিদ্বেষী’ ও ‘মুসলিম বিদ্বেষী’ সরকার বলে অভিযুক্ত করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের রাজনীতি সাধারণ দেখেছে। এটা ইসলাম বিরোধী, আলেম নির্যাতনের রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আল্লাহর হুকুমে কীভাবে তাদের রাজনীতির সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী।

‘আমাদের পয়লা দ্বীন, বাদমে দুনিয়া। … আমরা এমনভাবে রাজনীতি করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয়। আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনীতি করতে হবে। এর মধ্য দিয়েই বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে ইনশাআল্লাহ’, বলেন সালাহউদ্দিন আহমেদ।

জমিয়তে উলামায়ে নেতা মুফতি মনির হোসাইন কাশেমীর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ, মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অন্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category