• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় বাইকের পেছনে ট্রাকের ধাক্কা: সুয়াবিলের যুবক নিহত

সাজ্জাদুল হাসনাত ইমন, খাগড়াছড়ি প্রতিনিধি / / ৫৪ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ইয়াসিন আরফাত (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর বন্ধু তারেক (১৮)।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বাইল্যাছড়ি যৌথখামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের সুয়াবিল তৈয়্যবিয়া পাড়ার সামশুল আলমের একমাত্র পুত্র। আহত তারেক নাজিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাস মুহাম্মদ তালুকদার বাড়ির প্রবাসী নুরুল ইসলামের ছেলে। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা দুজনই বেড়াতে গিয়েছিলেন মাটিরাঙ্গায়।

স্থানীয় সূত্রে জানা যায়, খাগড়াছড়ি–চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো–ন–১৫–৩৪৫৪) পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাসিব মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। এতে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আহত তারেককে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category