• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

রংপুরে শহীদ ওসমান হাদী স্মরণে শোক র‍্যালি, বিপ্লবী ছাত্র-জনতার ঢল

শিল্পী আক্তার রংপুর ব্যুরো / / ৯০ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যাওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর স্মরণে রংপুর নগরীতে শোক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ‘জান দেবো, জুলাই দেবো না’ স্লোগানে বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে আয়োজিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।

নগরীর জুলাই স্মৃতিস্তম্ভ চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে পুলিশ লাইনস মোড়, কাচারী বাজার হয়ে ডিসির মোড়ে গিয়ে শেষ হয়। সারাবেলা শহরজুড়ে ‘আমি কে তুমি কে—হাদী হাদী’, ‘আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো’, ‘গোলামি না আজাদী? আজাদী আজাদী’সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগ বিরোধী স্লোগানও শোনা যায়।

র‍্যালির শেষ পর্যায়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু জনসমাগমের উদ্দেশে ডিসির মোড়ের নতুন নাম ঘোষণা করেন— ‘ওসমান হাদী চত্বর’। এর আগে দুপুর ২টায় র‍্যালি-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আল আমিন হাসান, এনসিপি রংপুর জেলা শাখার আহ্বায়ক আল মামুন, গণসংহতি আন্দোলনের মহানগর আহ্বায়ক তৌহিদুর রহমান, গণ অধিকার পরিষদের হানিফুর রহমান সজীব, ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে আপোশহীন সংগ্রামী। রাজনৈতিক স্বার্থ নয়— দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে তিনি আজীবন অনমনীয় ভূমিকা রেখে গেছেন। জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর বলিষ্ঠ কণ্ঠ ছাত্র-যুবসমাজকে ঐক্যবদ্ধ করেছে। তাঁকে হত্যা করার মাধ্যমে স্বাধীনচেতা জনতার কণ্ঠ রুদ্ধ করার অপচেষ্টা হয়েছে।

সমাবেশে দ্রুত বিচার ও হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের দাবি জানানো হয়। বক্তারা বলেন— হাদীর আদর্শ ও সংগ্রাম প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে। শোক র‍্যালির শেষাংশে ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category