• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

কুমিল্লা বিভিন্ন মামলায় ১৪শ জন গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি / / ৮২ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় পুলিশ গত এক মাসে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১৩শ ৮২ জনকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলি উদ্ধার করেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক   প্রেস বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়। কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে ডিবি পুলিশ সহ জেলা পুলিশ ১টি থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলা ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪শ ২৬ জন, ডাকাত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ  ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার ফিস ইয়াবাসহ  বিপুল পরিমাণ মাদক আটক করেছে।

এছাড়া মাদক পরিবহন কাজে নিয়োজিত দুটি  পিক আপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি জব্দ  করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের আটটি গরু উদ্ধার করা হয়।

এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তল সহ ৪ টি পিস্তল, ৪টি এলজি,১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, জনগণের জানমালের নিরাপত্তায়  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে এই অভিযান আরো জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category