• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রির অভিযোগে মোবাইল কোর্টের অভিযান 

মোহাম্মদ ইকবাল হোসেন, বুড়িচং প্রতিনিধি:- / ৬১ Time View
Update : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

সারা দেশের ন্যায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এলপি গ্যাসের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। এই সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাসের সিলিন্ডার বিক্রি শুরু করে। ফলে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এমন অভিযোগের ভিত্তিতে বুড়িচং বাজারের বিভিন্ন এলপি গ্যাসের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ জানুয়ারি) রাতে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে দেখা যায়, বুড়িচং বাজারের একাধিক গ্যাসের দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপি গ্যাসের সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। এ অপরাধে মেসার্স স্বাধীন এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং মেসার্স মরিয়ম এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বুড়িচং থানার পুলিশ সদস্যরা, বুড়িচং বাজার কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম, এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা। অভিযান চলাকালে বাজারে গ্যাসের মূল্য তালিকা প্রদর্শন ও মজুত পরিস্থিতি যাচাই করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন বলেন, সাধারণ জনগণের স্বার্থ রক্ষা এবং কৃত্রিম সংকট ও অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তানভীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category