• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

ঢাকায় এলিট ফোর্স সদস্যের শটগান ছিনতাই, একজন অপহরণ

অনলাইন ডেস্ক / / ৫১ Time View
Update : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরায় বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে কর্মরত মাহবুব (৫৬) নামে এক ব্যক্তিকে মারধর করে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। একই ঘটনায় আরও একজনকে অপহরণ করে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোড এলাকায় একটি গাড়িযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত মাহবুবের পথরোধ করে তাকে ব্যাপক মারধর করে। এক পর্যায়ে তার কাছে থাকা লাইসেন্সপ্রাপ্ত শটগান ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। এ সময় দুর্বৃত্তরা আরও একজন ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে যায়।

তবে অপহরণ করে নিয়ে যাওয়া ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। বেসরকারি এলিট ফোর্সে কর্মরত মাহবুব গুরুতর আহত অবস্থায় বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের কারণে তিনি অচেতন অবস্থায় আছেন এবং ঠিকভাবে কথা বলতে পারছেন না।

পুলিশ জানায়, অস্ত্র ছিনতাইয়ে জড়িত দুর্বৃত্তদের শনাক্তের পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। অন্ধকারের কারণে এলাকার সব সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে, পাশাপাশি এই ঘটনায় আদৌ কেউ অপহৃত হয়েছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পুলিশ বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তদন্ত কার্যক্রম শুরু করেছে।

অপরদিকে জানা গেছে, বেসরকারি প্রতিষ্ঠান এলিট ফোর্সে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত মাহবুব শুক্রবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ডিউটি শেষ করে বাসায় ফেরার পথে উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন। হামলার সময় তার মাথা ও মুখমণ্ডলে আঘাত করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। পরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category