• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

নওগাঁয় সাংবাদিকসোহেল রানার দাফন সম্পন্ন

শহীদুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি / / ৬৪ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

নওগাঁর মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল রানার দাফন সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের ডাকবাংলো মাঠে প্রথম জানাজার নামাজ ও ফাজিলপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এরআগে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিয়ে যাওয়া হলে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে, তার মৃত্যুতে মহাদেবপুর ও নওগাঁয় কর্মরত সাংবাদিক, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন। কর্মময় জীবনে সোহেল রানা মহাদেবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরপত্র পত্রিকার স্টাফ রিপোর্টার, দৈনিক আমার বার্তা ও দৈনিক মানবকন্ঠ পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category