• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বিমানবন্দর এলাকায় হর্ন বাজালেই জরিমানা, নামছে মোবাইল কোর্ট

অনলাইন ডেস্ক / / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে কার্যকর করতে কঠোর পদক্ষেপ নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শব্দদূষণ নিয়ন্ত্রণে আগামী ২৫ জানুয়ারি থেকে এসব এলাকায় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে—উত্তরার স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত—‘নীরব এলাকা’ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও এই নীরব এলাকার আওতায় রয়েছে। বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজালে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

ডিএমপি জানায়, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দরের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের আওতাধীন সড়ক ও পার্কিং এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক অর্থদণ্ড কার্যকর করা হবে। এ কার্যক্রমে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হবে। অপরাধের মাত্রা অনুযায়ী অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হতে পারে।

এ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুসরণ করে বিমানবন্দর এলাকায় হর্ন ব্যবহার থেকে বিরত থাকার জন্য গাড়িচালকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category