• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না : জুলাইযোদ্ধা সুরভী

অনলাইন ডেস্ক / / ৭৯ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে আলোচিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী মন্তব্য করেছেন—‘ইনটেরিম তুমি যেও না, এই নির্বাচন হবে না’। কান্নাজড়িত কণ্ঠে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তিনি অভিযোগ করেন, ‘প্রশাসনের বর্তমান ভূমিকার কারণে কোনো নির্বাচনই সম্ভব নয়।’

এর মধ্যেই শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়ক থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। পাশাপাশি জলকামান ব্যবহার করা হয়।

পরিস্থিতি আরো জটিল হয়ে উঠলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে। এই সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএসসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহত আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিচার দাবি জানাতে গেলে পুলিশ বিনা উসকানিতে হামলা চালিয়েছে।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর এক ফেসবুক পোস্টে হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি। ইনকিলাব মঞ্চ পোস্টে বলেছে, ‘নির্বাচন ১২ তারিখেই হবে। নির্বাচন হতেই হবে। কোনভাবেই নির্বাচন বানচাল করতে দেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category