• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন আরও এক প্রার্থী

অনলাইন ডেস্ক / / ৭২ Time View
Update : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপিকে সমর্থন জানিয়ে শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বরিশাল-২ আসনের ন্যাশনাল পিপল্ পার্টির (এনপিপি) প্রার্থী সাহেব আলী।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে উজিরপুর উপজেলার সরকারি ডব্লিউ. বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টুর শেষ জনসভায় অংশ নিয়ে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন সাহেব আলী।

এসময় এনপিপি’র প্রার্থী সাহেব আলী জানান, তিনি কোনো প্রকার চাপ বা প্রলোভনে না পড়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। একটি সুন্দর রাষ্ট্র গড়ার সহায়ক হিসেবে বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়েছেন।

বরিশালের বানারীপাড়া এবং উজিরপুর উপজেলায় এনপিপি’র নেতাকর্মী সহ সকল ভোটারদেরকে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এর আগে, জামায়াতের সঙ্গে জোট করাকে কেন্দ্র করে ঝালকাঠিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিনজন নেতাকর্মী। শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category