সোমবার বিকেলে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) মূল ফটক থেকে এ প্রচারণা শুরু হয়। সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও বিএনপি নেতা ওবায়দুর রহমান অভির নেতৃত্বে সিআরপির প্রতিবন্ধী ব্যক্তিরা এ কর্মসূচিতে অংশ নেন।
প্রচারণা চলাকালে প্রতিবন্ধীরা হুইলচেয়ারে করে ঢাকা-আরিচা মহাসড়কে একটি বিশাল র্যালি বের করেন। র্যালিটি সাভার পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সাভার রেডিও কলোনির সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিপুলসংখ্যক বিএনপির নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
র্যালি শেষে বক্তব্যে বিএনপি নেতা ওবায়দুর রহমান অভি বলেন, “গত ১৭ বছর যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, এবার তারা সুন্দর ও শান্তিপূর্ণভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। আমরা আশাবাদী, সাভারের সাধারণ জনগণ ধানের শীষ প্রতীকে সর্বোচ্চ ভোট দিয়ে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে বিজয়ী করবেন।”







