• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সিটি কর্পোরেশনের সীমানা, সদর দক্ষিণ, আদর্শ সদর ও লালমাই উপজেলার সীমানা নির্ধারণ সহ ময়নামতি উপজেলা গঠনের প্ৰস্তাব: মনিরুক হক চৌধুরী বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ

মালয়েশিয়ায় গাড়িচাপায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

অনলাইন ডেস্ক / / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

 

মালয়েশিয়ার জোহর রাজ্যের টাংকাক জেলার উত্তর-দক্ষিণ মহাসড়কের ১৬৭.৪ কিলোমিটারে রাস্তা পার হওয়ার সময় এক বাংলাদেশি নাগরিক গাড়িচাপায় নিহত হয়েছেন। টাংকাক জেলা পুলিশ প্রধান, সুপারিনটেনডেন্ট রোসলান মোহামদ তালিবি এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মহাসড়ক পার হওয়ার সময় জোহর বাহরুগামী একটি কালো হোন্ডা সিভিক গাড়ির নিচে চাপা পড়ে বাংলাদেশি নাগরিকটি। গাড়ির দ্রুত গতির ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

সুপারিনটেনডেন্ট রোসলান জানান, সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১ (১) অনুযায়ী এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জনসাধারণকে ঝুঁকিপূর্ণ স্থানে রাস্তা পার হওয়া এড়াতে সতর্ক করেছে।

পুলিশ দুর্ঘটনাটি সম্পর্কে তথ্যপ্রদানের জন্য জনসাধারণের সহায়তা কামনা করেছে। যেকোনো তথ্য থাকলে ইন্সপেক্টর খাইরুল আজমি ইব্রাহিমের সঙ্গে ০১১-১২৪৪৫৮৩৬ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category