• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

জাতীয় লিগ ও বেতনের আওতায় আসছেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা

অনলাইন ডেস্ক / / ৬৩ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬

দেশের বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের প্রতিভা ও সাফল্যকে টেকসই রূপ দিতে সরকার যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রবর্তন এবং পৃথক জাতীয় লিগ চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আজ জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দ্বারা পরিচালিত ক্রীড়া সংগঠনসমূহের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই পরিকল্পনার কথা জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে গৌরবময় সাফল্য বয়ে আনছেন, সরকার তার ধারাবাহিকতা রক্ষা করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে সাধারণ খেলাধুলার মতো তাদের জন্যও পর্যায়ক্রমে জাতীয় লিগ চালুর উদ্যোগ নেওয়া হবে এবং দেশের সকল প্রতিবন্ধী ক্রীড়া সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা হবে।’

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্য খেলাধুলাকে জাতীয়করণের মাধ্যমে একটি নতুন দিগন্ত উন্মোচন করা হবে।

বিভিন্ন ক্রীড়া সংগঠনের আর্থিক সীমাবদ্ধতা দূর করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করার পাশাপাশি আগামীতে বাংলাদেশে খেলাধুলাকে পেশা হিসেবে পূর্ণাঙ্গ স্বীকৃতি দেওয়া হবে। এ লক্ষ্যে সাধারণ খেলোয়াড়দের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের জন্যও মাসিক বেতন কাঠামো প্রণয়ন করা এখন সময়ের দাবি বলে তিনি মন্তব্য করেন।খেলোয়াড়দের আধুনিক সুযোগ-সুবিধার নিশ্চয়তা দিয়ে প্রতিমন্ত্রী জানান, তাদের বিশেষায়িত ক্রীড়া সামগ্রীর চাহিদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। তিনি খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে ব্যক্তির চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার আহ্বান জানান এবং দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে এই অ্যাথলেটদের সুপ্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category