• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বন্দরটিলায় গণ সংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / / ৫৫ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের বন্দরটিলাস্থ একটি রেস্টুরেন্টে গণ সংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটি সমর্থকদের আয়োজনে বর্ধিত সভা ও ইফতার মাহফিল ১৩ মার্চ,২৩ রমজান শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই – এই শ্লোগান নিয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণ সংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ হাসান মারুফ রুমী, বিশেষ অতিথি- ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেলের পক্ষে বক্তব্য রাখেন ছাত্রদলের আকিব জাভেদ,গণ সংহতি আন্দোলন চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী চিরন্তন চিরু, বিশিষ্ট চিকিৎসক মিন্টু চৌধুরী। ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক, শ্রমিক নেতা মোঃ সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদস্য মোঃ বেলাল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদার বাংলাদেশ এবং বৈষম্যহীন- অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া জুলাই সনদ বাস্তবায়নে সর্বস্তরে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকর পরিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের রূপান্তরে ঐক্যবদ্ধ হওয়ার দৃঢ় আহ্বান জানান। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category