• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

ইরানে সামরিক চিপ তৈরির সরঞ্জাম পাঠিয়েছে চীন, যুক্তরাষ্ট্রের অভিযোগ

অনলাইন ডেস্ক / / ৫০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ট্রাম্প প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ তুলেছেন—চীনের বৃহত্তম চিপ নির্মাতা প্রতিষ্ঠান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি) ইরানের সামরিক বাহিনীর কাছে চিপ তৈরির সরঞ্জাম সরবরাহ করেছে। এই অভিযোগের ফলে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতের প্রেক্ষাপটে চীনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠলো।

আজ (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।

রয়টার্স বলছে—যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, আগে থেকেই নিষেধাজ্ঞার আওতায় থাকা এসএমআইসি প্রায় এক বছর ধরে ইরানে এসব সরঞ্জাম পাঠাচ্ছে। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই কার্যক্রম বন্ধ হয়েছে—এমন কোনো ইঙ্গিত নেই। অন্য এক কর্মকর্তা জানান, শুধু সরঞ্জাম নয়, সেমিকন্ডাক্টর প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণও এই সহযোগিতার অংশ হতে পারে।

মার্কিন কর্মকর্তারা সরঞ্জামগুলোর উৎস নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি। তবে যদি এগুলোর উৎপত্তি যুক্তরাষ্ট্রে হয়ে থাকে, তাহলে তা ইরানে রপ্তানি করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের শামিল হতে পারে।

চীন সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা ইরানের সঙ্গে স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে।

প্রসঙ্গত, ২০২০ সালে যুক্তরাষ্ট্র এসএমআইসিকে বাণিজ্যিক কালো তালিকায় অন্তর্ভুক্ত করে, যার ফলে প্রতিষ্ঠানটির ওপর মার্কিন প্রযুক্তি ব্যবহারে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এর আগে খবরে বলা হয়েছিল, ইরান চীনের কাছ থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার কাছাকাছি পৌঁছেছিল। একই সময়ে যুক্তরাষ্ট্র ইরানের উপকূলের কাছে বড় নৌবহর মোতায়েন করে। চিপ তৈরির এসব সরঞ্জাম ইরানের সামরিক সক্ষমতায় সরাসরি কী প্রভাব ফেলেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে কর্মকর্তাদের মতে, এগুলো সামরিক শিল্পে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরিতে কাজে লাগতে পারে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category