• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
সর্বশেষ
বিশ্বের প্রভাবশালীদের তালিকায় যেসব তারকারা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান দেশের রাজস্ব আদায় বাড়াতে বিদ্যমান কৌশল ব্যবহারের পরামর্শ আইএমএফের ‘ফ্যাসিস্টের সহযোগী’ ১৬ জনের মনোনয়ন বাতিল নৌবাহিনীর বড় অভিযান: ৭২ হাজার পিস ইয়াবাসহ আটক ২ শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরুরি নির্দেশনা নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুক্র ও শনিবার বাংলার মাটিতে ‘বাবরি মসজিদ’ বানাতে দেব না: অমিত শাহ দেশের স্বার্থবিরোধী একটি চক্র সুযোগের অপেক্ষায় রয়েছে: প্রধানমন্ত্রী মার্কিন স্থল অভিযান ব্যর্থ করার লোমহর্ষক বর্ণনা দিলো ইরান

লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

এ জেড সুজন মাহমুদ প্রতিনিধি, লালপুর (নাটোর): / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নাটোরের লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ২০২৬ সালের এস.এস.সি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

নাটোর জেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের মাঠ ভাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ২০২৬ইং সালের এস.এস.সি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও মনোগ্র সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা তুহিন এর উপস্থাপনায় প্রধান শিক্ষক তপন কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় এডহক কমিটির সভাপতি জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম রবি, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি কিরণ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী, বিএনপি নেতা অধ্যাপক ইকবাল হোসেন বাবলু, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, শিক্ষক গোলাম সারোয়ার মিলন, রবিউল ইসলাম রবি ও হাবিবুল বাশার প্রমুখ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর বিদ্যালয় থেকে এস.এস.সি জেনারেল ১২২ জন ভকেশনাল ৫২জন এইচ.এস.সি ১২৮ জন শিক্ষার্থী পরীক্ষা দিবে। সকাল থেকে বিদ্যালয়ে মাঠে পরীক্ষার্থীরা সুন্দর জামা কাপড় পড়ে বিদ্যালয়ে আসে। একে অপরের সাথে মতবিনিময় করে। একে অপরকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদায় অনুষ্ঠানে সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শিক্ষকরা তোমাদেরকে যে ভাবে পড়া লেখা শিখিয়েছে সে ভাবে তোমাদেরকে চলতে হবে। তোমরা ভাল ভাবে পরীক্ষা দিবে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।

এ বিষয়ে বিদ্যালয় সিনিয়র শিক্ষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু বলেন, পরীক্ষার দিন তোমরা একে অপরের সাথে কপারেশন রাখবে। শরীরের প্রতি সবাই যত্ন নিবে। তোমরা সকলে ভালো ভাবে পরীক্ষা দাও এঁটাই কামনা করি।

বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বক্তব্যে বলেন, তোমরা ভাল ভাবে পরীক্ষা দিয়ে বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে। আমরা তোমাদেরকে অনেক শাসন করেছি, তোমাদের ভালোর জন্য। তোমাদের প্রতি আমাদের কোন রাগ নেই ক্ষমা করে দিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category