নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী ” দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়” এর এস এস সি বিদায় সংবর্ধনা -২০২৬ ও দোয়া মাহফিল বৃহস্পতিবার সকালে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে সম্মানিত অতিথি ও সভাপতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ার । অন্যান্যর মধ্যে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আবেগাপ্লুত কণ্ঠে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী।
শিক্ষক মোঃ সেলিম রেজা ও শিক্ষিকা নাজনীন ইয়াছমিন বাবলি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক বাবু বিকাশ সরকার,সিনিয়র শিক্ষিকা হোমায় আরা বেগম, শিক্ষিকা মিসেস ফেরদৌস আরা চৌধুরী, সিনিয়র শিক্ষিকা মিসেস শাহিনা আক্তার , শিক্ষক মোঃ আজিজুল হক।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে আবেগপ্লূত কন্ঠে বক্তব্য রাখেন জান্নাতুল মাওয়া,প্রমি আক্তার ও নিশান। এসময় প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার স্যার বলেন
তোমাদের সবাইকে শৃঙ্খলাবোধ ও ধৈর্য্য ধরে প্রশ্নের উত্তর এবং ভবিষ্যত জীবন গড়তে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এছাড়া পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত বন্দি জীবন যাপনে অভ্যস্ত না হয়ে ঞ্জান বিঞ্জানের প্রযুক্তি নির্ভর শিক্ষা কে কাজে লাগাতে বিশেষ ভাবে অনুরোধ জানান। পরিশেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন শিক্ষক,মাওলানা মোঃ সাইফুর রহমান।