• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ
হাতিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্র ও দেশীয় চারটি অস্ত্র সহ গ্রেফতার ০১ লেবাননে যুদ্ধবিরতি: ইরান ও হিজবুল্লাহর সাফল্য বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার যুদ্ধবিরতির পর লেবাননকে পূর্ণ সমর্থনের আশ্বাস পর্তুগালের বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েলের সম্প্রসারণবাদ নীতির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান হরমুজ প্রণালিতে অবরোধ আরও শক্তিশালী করেছে যুক্তরাষ্ট্র বন্দরটিলাস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান এবার ইসরায়েলের বিরুদ্ধে ফুঁসে উঠলো সোমালিয়া

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, ৪ দিন পর লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক / / ১১ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরের পলিয়ানপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি এক নাগরিকের লাশ চারদিন পর ইছামতি নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত রতি জয়ধর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে। তিন মাস আগে তার পরিবার ভারতে পাড়ি জমালেও তাদের কাছে যাওয়া হয়নি রতির।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয়রা ইছামতি নদীর পাড়ে উৎকট দুর্গন্ধ পেয়ে গিয়ে কচুরিপানার নিচে ভাসমান একটি লাশ দেখতে পান।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে লাশটি বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০ গজ ভেতরে নদীতে ভাসছিল। পরে মহেশপুর থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা লাশটি উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, ধারণা করা হচ্ছে, লাশটি তিন থেকে চারদিন আগের। পানিতে পচে ফুলে উঠেছিল এবং উপুড় হয়ে ভাসছিল। দেহ তল্লাশির সময় পাওয়া কাগজপত্রের ভিত্তিতে এটি কোটালীপাড়ার দেবেন্দ্রনাথ জয়ধরের ছেলে রতি জয়ধরের লাশ বলে শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে নিহতের ভাই রনজিত জয়ধর শুক্রবার সকালে এসে লাশটি শনাক্ত করেন। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদি হয়ে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী এসআই আলমগীর হোসেন জানান, লাশের ঘাড়ের ডান-বাম পাশের পাঁজরের নিচে এবং পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের ভাই রনজিত জয়ধর জানান, রতির দুই ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রয়েছে। ছেলেরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছে। বড় মেয়ের বিয়ে হয়েছে এলাকায়। তিন মাস আগে রতি জয়ধরের স্ত্রী ও এস এসসি পরীক্ষার্থী ছোট মেয়ে ভারতে চলে যান।

সম্প্রতি গ্রামের জমি-ঘর বিক্রি করে তিন দিন আগে স্থায়ীভাবে ভারতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন রতি। কিন্তু সেই যাত্রাই হয়ে ওঠে তার জীবনের শেষ যাত্রা।

শুক্রবার দুপুরে রতি জয়ধরের গ্রামের বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘর দেখতে পাওয়া যায়। তবে প্রতিবেশী সঞ্জয় বাইন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ গ্রামের বাড়িতে এনে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

রতি জয়ধরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category