পরিবার ও সমাজ -প্রতিষ্ঠানে শৃঙ্খলাবোধ জীবন যাপন করতে এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিয়োজিত থাকতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ আল হিকমাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অধ্যক্ষ মাওলানা মোঃ সাহিদুল ইসলাম।
তিনি আজ শুক্রবার সকালে দারুল হিকমাহ মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে আরও বলেন, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা, সহজলভ্যতা,কঠোরতা ও সহনশীলতার মনোভাব পোষণ করতেই (prosec of parenting) অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তাই সবাই কে ঐক্যবদ্ধভাবে জীবন সাফল্যের জন্য শৃঙ্খলার সহিত আগামীতে ভালো কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। অধ্যক্ষ মাওঃ সাহিদুল ইসলাম আরও বলেন, পরিবারের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মিতুব্যয়ী ও অধ্যাবসায় অত্যন্ত জরুরি। আসুন সবাই শান্তির জন্য পরিবর্তন ও নৈতিক শিক্ষার প্রতি জোর প্রস্তুতি গ্রহণ করি। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।