• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

শিল্পী সমিতির নির্বাচনের তারিখ চূড়ান্ত

অনলাইন ডেস্ক/ / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন আগামী শুক্রবার (৩ জুলাই) এফডিসিতে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সোমবার (১৮ মে) সমিতির কার্যনির্বাহী পরিষদের সভা শেষে বর্তমান সভাপতি মিশা সওদাগর গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে। এদিন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মিশা সওদাগর বলেন, আমি সবসময় সঠিক সময়ে সঠিক কাজ করার পক্ষে। সমিতির মেয়াদ শেষ হয়েছে, যে কারণে দেরি না করে দেশে চলে এসেছি। আমার কারণে নির্বাচনের তারিখ আটকে থাকুক তা চাইনি। যে কারণে আজ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে আগামী ৩ জুলাই এফডিসিতে শিল্পী সমিতির নতুন মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে একটি প্যানেল থেকে অংশ নিচ্ছেন নায়করাজ রাজ্জাক পুত্র বাপ্পারাজ ও আনোয়ারা বেগমের মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

অন্য প্যানেলে রয়েছে শিবা শানু ও জয়। গত ২৪ এপ্রিল মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল পরিষদের মেয়াদ শেষ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category