• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকায় মাদক বিরোধী সমাবেশ ও মানববন্ধন: ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক | / ৪৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

যুব ও তরুণ সমাজ কে মাদক – ইয়াবা ও জুয়ার আসর থেকে দূরে রাখতে এবং মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে সামাজিক সচেতনতা বাড়াতে সিমেন্ট ক্রসিং -মোহাম্মদ আলী শাহ রোড এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদে জুমায় মাদক বিরোধী সমাবেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ৩৯ নং ওয়ার্ড উন্নয়ন ফোরামের আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক এডভোকেট মোঃ শাহেদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের উপদেষ্টা সদস্য মোঃ লুৎফর রহমান, মাদ্রাসা কমিটির চেয়ারম্যান হাজী মোঃ আবু সালাম, মুকবুল মিস্ত্রী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ শফিউল আলম , বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল জব্বার, এলাকার বাসিন্দা সমাজসেবক মোঃ আব্দুল মান্নান সওদাগর, স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা।

সংগঠক মোঃ আব্দুল আহাদের পরিচালনায় মানববন্ধনোত্তর সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব সমাজের পক্ষে মোঃ সাদ্দাম হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ইলিয়াছ ও সাইদুল আবছার ( সাঈদুল হক মাষ্টার) সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ স্বদলবলে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে মাদকের বেচা বিক্রি বন্ধ না করলে কিংবা মাদকের আস্তানা সমূহ উচ্ছেদ না হলে এলাকার সর্বস্তরের মানুষ নিয়ে প্রশাসনের সহায়তায় ঝটিকা অভিযান চালিয়ে গণ ধোলাই করার আল্টিমেটাম দেন।
এলাকার সর্বস্তরের অলি গলিতে মাদক – ইয়াবা ও জুয়ার আসর বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবগত করার দৃঢ় আহ্বান জানিয়েছেন। এছাড়া কেউ অন্যায় করে পাড় পাওয়ার সুবিধা পাবেন না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। সবাই কে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য পাড়ায় পাড়ায় প্রতিরোধ কমিটি গঠনের সুপারিশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category