• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক | / ৩৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

চট্টগ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা ‘স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন’কে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ ২৮ জুন , রোববার জেলা সমাজসেবা অধিদপ্তর, চট্টগ্রাম অডিটোরিয়ামে চেক বিতরণ সভার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের হাতে অনুদানের চেক তুলে দেন ।

এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জসীম উদ্দিন, উর্বশী দেওয়ান এবং মো: সোহানুর মোস্তফা শাহরিয়ার উপস্থিত ছিলেন।এছাড়াও সভায় চট্টগ্রামের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান ও প্রতিনিধি এবং চলমান প্রশিক্ষণ কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

চেক গ্রহণকালে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সমাজকল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই অনুদান সংস্থার সামাজিক ও মানবকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের মতো সকল স্বেচ্ছাসেবী সংস্থাকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category