• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

জেলা লিগ্যাল এইড স্পেশাল মেডিয়েটর প্যানেল এ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ

চকরিয়া প্রতিনিধি কক্সবাজার / ৩৮ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত জেলা লিগ্যাল এইড (চকরিয়া চৌকি আদালত) স্পেশাল মেডিয়েটর প্যানেল-এ আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। এডভোকেট মিফতাহ উদ্দিন আহমদ তিনি তার ফেইসবুকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তিনি লেখেছেন।পেশাগত জীবনে এটি আমার জন্য একটি অত্যন্ত সম্মানজনক অর্জন এবং মাইলফলক। এই দায়িত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠা, বিরোধের শান্তিপূর্ণ ও কার্যকর নিষ্পত্তি এবং অসহায় মানুষের আইনগত সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে—ইনশাআল্লাহ।

এই আনন্দঘন মুহূর্তে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, চকরিয়া পেকুয়া আসনের বার বার নির্বাচিত অবিসংবাদিত নেতা, কক্সবাজার এর সূর্যসন্তান শ্রদ্ধাভাজন জনাব সালাহ উদ্দিন আহমেদ ( Salahuddin Ahmed) মহোদয়ের প্রতি। আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রেস সচিব, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি জনাব Safwanul Karim ভাইয়ের প্রতি। বিনম্রচিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি,আজকের এই অর্জনে যাদের হ্রদয় আনন্দিত হয়েছে সকলের প্রতি।

সকলের নিকট দোয়া প্রার্থী, যেন সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাগত আদর্শ বজায় রেখে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রাখতে পারি। শুভেচ্ছান্তে মিফতাহ উদ্দিন আহমদ অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট স্পেশাল মেডিয়েটর জেলা লিগ্যাল এইড, কক্সবাজার (চকরিয়া চৌকি আদালত)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category