• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বন্দরটিলাস্থ প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতি (প্রাচিকস) এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

“বৃক্ষ রোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ” এই স্লোগানে চট্টগ্রামে পেশাজীবি সংগঠন প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির উদ্যোগে রোববার দুপুরে বন্দর টিলা এলাকায় বৃক্ষ রোপণ অভিযান ও পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ অভিযান সংগঠনের সভাপতি মারুফ রহমান মনু এর নেতৃত্বে বন্দরটিলাস্থ সংগঠনের অফিসের সামনে সড়কের আইল্যান্ডে সম্পন্ন হয়েছে।

বৃক্ষ রোপণের মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রামকে সবুজ নগরী গড়ে তুলা , সামাজিক বনায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশে সহায়তা দান করা।

মারুফ রহমান মনু বলেন, বৃক্ষ রোপণ যত বেশি হবে নগরের পরিবেশ তত সুন্দর হবে। কোলাহল নগরীর একটু শান্তির পরিবেশ খুজতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নেই। তাই আমরা সবাই এগিয়ে আসি যৌথ প্রচেষ্টায় বৃক্ষ রোপণ করি। দেশ ও নগরী বাঁচাই আমরা সুন্দর পরিবেশে জীবনযাপন করি।

 

সংগঠনের সাধারণ আনোয়ার হোসেন রাসেলের সঞ্চালনায় বৃক্ষ রোপণ অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, আমাদের বেঁচে থাকতে অক্সিজেন প্রয়োজন আর সেই অক্সিজেন সরবরাহ করে বৃক্ষ। তাই সুন্দর জীবন ও নগরীর জন্য আমাদের বৃক্ষ রোপণে সকলের এগিয়ে আসা উচিত।

 

বৃক্ষ রোপণ অভিযানে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহ সভাপতি মোঃ কামাল উদ্দিন,সাবেক সভাপতি মোঃ ইউসুফ,সজল বড়ুয়া, সাবেক অর্থ সম্পাদক উদয়ন কান্তি মিত্র, সাংগঠনিক সম্পাদক কে এম মাজহারুল হক-মোঃ নেছার উদ্দিন- অর্থ সম্পাদক, খোকন মল্লিক- দপ্তর সম্পাদক, মোঃ হোসেন- সহ. প্রচার সম্পাদক, লায়লা আক্তার- মহিলা বিষয়ক সম্পাদক, উত্তম মজুমদার, অংশুমান দাশগুপ্ত, মোঃ নজরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

সংগঠনের উদ্যোগে আরো ব্যাপক সামাজিক সাংস্কৃতিক ক্রীড়া কার্যক্রম পরিবেশন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সভাপতি মোঃ মারুফ রহমান মনু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category