• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুর বিরুদ্ধে মামলার অভিযোগ

অনলাইন ডেস্ক / ৩৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুরে ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়িক পার্টনার ও বন্ধুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ করেছে ব্যবসায়ী সৌরভ মোল্লার পরিবার।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সৌরভ মোল্লার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার বোন সীমা আক্তার। তিনি অভিযোগ করেন, শহরের কানাইপুর এলাকার মৃত হাসান বিশ্বাসের ছেলে শামীম আহমেদ মুকুটের সঙ্গে সৌরভের দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে। সেই সম্পর্কের সূত্র ধরে গত পাঁচ বছর ধরে তারা যৌথভাবে একটি ইটভাটা পরিচালনা করে আসছিলেন।

সীমা আক্তারের দাবি, ব্যবসা সংক্রান্ত প্রায় ৪ কোটি ৩৫ লাখ টাকা এবং চার বছরের ব্যবসার লভ্যাংশ সৌরভ মোল্লা চাইলে শামীম আহমেদ মুকুট টালবাহানা শুরু করেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও পাওনা টাকা পরিশোধ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, গত ৬ সেপ্টেম্বর দুপুরে পাওনা টাকা দেওয়ার কথা বলে সৌরভকে নিজের বাড়িতে ডেকে নেন শামীম আহমেদ। সেখানে আগে থেকে অবস্থান করা কয়েকজন ব্যক্তি সৌরভ ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। প্রাণ বাঁচাতে সৌরভ ঘটনাস্থল থেকে চলে আসেন।

পরবর্তীতে শামীম আহমেদ নিজ বাসার আসবাবপত্র নিজেরাই তছনছ করে সৌরভসহ কয়েকজনের বিরুদ্ধে ২ কোটি টাকা নগদ ও ৮০ ভরি স্বর্ণালংকার লুটের মামলা করেছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

সৌরভের পরিবার আরও দাবি করে, মামলায় উল্লেখ করা বিপুল পরিমাণ নগদ টাকা ও স্বর্ণালংকার সত্যিই ওই বাড়িতে ছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানেরও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানানো হয়। পাশাপাশি বিষয়টি অনুসন্ধান করে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানায় সৌরভের পরিবার। এ সময় ফরিদপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন ও সংবাদপত্রের সাংবাদিক এবং সৌরভ মোল্লার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category