• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ মাছের খাদ্যে ন্যানো বিপ্লবের পথে যবিপ্রবি, দ্বিতীয় পেটেন্ট পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতি দিকে দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের চৌদ্দগ্রামে বিল্লাল হত্যা: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ

চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে অভিযান চালিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বাজি পরিবহনে ব্যবহৃত একটি যানবাহনও আটক করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার শিবেরবাজার বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে।

১০ বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালিবাজার নামক স্থান থেকে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

জব্দ করা বাজির সিজার মূল্য ৬৩ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা। আটক করা চোরাচালানের মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category