• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, ইয়াবা উদ্ধার সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫ মালদ্বীপে ফেনীর তিন বিএনপি নেতাকে সংবর্ধনা দিয়েছে মালদ্বীপস্থ ফেনী জেলা বি এন পির নেতৃবৃন্দ যুব নেতা ভিপি শাহীনের শুভ জন্মদিন আজ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার চৌদ্দগ্রামে বিজিবির অভিযানে ৬৩ লাখ টাকার ভারতীয় বাজি জব্দ মাছের খাদ্যে ন্যানো বিপ্লবের পথে যবিপ্রবি, দ্বিতীয় পেটেন্ট পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা

ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযান, ইয়াবা উদ্ধার সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৫

কুমিল্লক জেলা প্রতিনিধি / ২ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ও শুক্রবার (৬ নভেম্বর) পরিচালিত এসব অভিযানে একজনকে ইয়াবাসহ, একজনকে সিআর পরোয়ানাভুক্ত আসামি হিসেবে এবং তিনজনকে মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের আওতায় গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই ডি.এম.এ মজিদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর এলাকায় উঁচা ব্রিজের পশ্চিম পাশে বটগাছের নিচে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সুমাইয়া আক্তার তাপসী (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে শুক্রবার (৬ নভেম্বর) ব্রাহ্মণপাড়া থানার এএসআই মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি আমেনা খাতুনকে গ্রেপ্তার করা হয়। তিনি আমেনা এগ্রো ফার্মের স্বত্বাধিকারী বলে পুলিশ জানিয়েছে। তাঁর বাড়ি উপজেলার বড়ধুশিয়া এলাকায়।

একই দিন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে পুলিশের আরেকটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনের অপরাধে শাকিল ইসলাম (২৫), রায়হান (২৪) ও আশিকুর রহমান জনি (২৫) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category