• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি..

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে মাহবুব আলম সজীব (২৩) নামের এক যুবক রহস্যজনকভাবে বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর (রবিবার) রাত ১০টা থেকে থেকে ৯ নভেম্বর (সোমবার) ভোর ৬টার মধ্যে যেকোনো সময়ে পটিয়া থানাধীন ১৪ নম্বর ভাটিখাইন ইউপি’র আলমদারপাড়া এলাকার ভিকটিমের নানার বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
অজ্ঞাত কারণে সকলের অগোচরে তিনি বিষপান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত যুবক মাহবুব আলম সজীব পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ডোবারপাড়া এলাকার (বাঁশি মেম্বারের বাড়ি) জাহাঙ্গীর আলম ও মেহেররাজ বেগম দম্পতির ছেলে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category