• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ

হাফিজুর রহমান, সাতক্ষীরার প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নদী থেকে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও অভিযানের খবর প্রকাশের জের ধরে বালু খাদক বিএনপি’র যুবদলের লোকেরা নিষিদ্ধ সংগঠন আওয়ামী ট্যাগ লাগিয়ে মব ও হামলা চালিয়ে প্রকাশ্য বাজার থেকে তুলে নিয়ে সাংবাদিক ইব্রাহিম খলিলকে থানায় সোপর্দ করলে সহিংস মামলায় জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। এ সময় তার কাছে থাকা নগদ টাকা, ছিনতাই হওয়া ক্যামেরা ভাঙচুর করে পুকুরের পানিতে ফেলে দেয় হামলা কারীরা।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরার শ্যামনগর থানার বঙ্গবন্ধু সুপার মার্কেটে। বিএনপি’র যুবদলের নেতাকর্মীরা থানায় ধরে নিয়ে গেলে তাকে শ্যামনগর থানার গত ৩/৬/২৬ ইং তারিখের ৫ নং নাশকতা মামলায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে শ্যামনগর থানার অফিসার্স ইনচার্জ শফিকুর রহমান সাংবাদিকদের জানান বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে থানায় দিলে তাকে নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে
তিনি এর বেশি কিছু জানেন না তবে বিএনপি নেতাকর্মীরা ধরে থানায় সোপর্দ করেছে বলে জানান। আটককৃত ইব্রাহিম খলিল দৈনিক আলোকিত প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এবং শ্যামনগর থানার বাধঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

আটককৃত ইব্রাহিম খলিল সাংবাদিকদের জানান তিনি দীর্ঘদিন যাবত সাতক্ষীরায় বসবাস করেন। বাবার অসুস্থতায় গত বুধবার সকালে বাড়িতে যান। রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ঔষধ কেনার জন্য বঙ্গবন্ধু সুপার মার্কেটে গেলে ওত পেতে থাকা শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু এবং উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বালু খাদক জিএম হাবিবুল্লাহর নেতৃত্বে জাসাস নেতা রাহানুল ইসলাম, উপজেলা যুবদলের সম্পাদক হাফিজ আল আসাদ কল্লোল, যুবদল নেতা আব্দুল্লাহ, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপি’র নেতা নুরুজ্জামান, এবং বিএনপি নেতা মমিনুর রহমান সহ ১০/১৫ জন তাকে ঘিরে ধরে আওয়ামী লীগ করিস বলে মারধর ও মব সৃষ্টি করে কাছে থাকা নগদ টাকা, মোবাইল ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভেঙে পানিতে ফেলে দেয়। এরপর হামলা চালিয়ে থানায় সোপর্দ করে।

বালু খাদক শফিকুল ইসলাম দুলুর নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে খোল পেটুয়া, গলঘেসিয়া নদী থেকে আত্মঘাতী ড্রেজার মেশিন দিয়ে বিলু উত্তোলন করে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে সাংবাদিক ইব্রাহিম খলিল খবর প্রকাশ করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত ১২ নভেম্বর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জামান পলক অভিযান চালিয়ে ৪ টি ড্রেজার মেশিন জব্দ, মালিক আনিসুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলন বন্ধ ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ইব্রাহিম খলিল বাড়িতে গেলে খবর পেয়ে মব সৃষ্টি করে আওয়ামী ট্যাগ লাগিয়ে হামলা করে তাকে পুলিশে সোর্পদ করলে নাশকতা মামলায় জেলা হাজতে পাঠানো হয়। এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ আশরাফুল আলম সাংবাদিকদের জানান, আটককৃত ইব্রাহিম খলিল সাংবাদিক বিষয়টি তার জানা ছিল না। এর আগে বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ আওয়ামী লীগ বলে তাকে থানায় সোপর্দ করে। মব সৃষ্টির মাধ্যমে সাংবাদিক ইব্রাহিমের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। বিষয়টি নিয়ে সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে খুব তাড়াতাড়ি কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সাংবাদিক নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে তাকে অবিলম্বে মুক্তি দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category