• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জন্মদিনে তারেক রহমান: ইতিহাস, সংগ্রাম ও উত্তরাধিকারের এক আবেগঘন অধ্যায় কুমিল্লার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী আমেজ, জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুর রহমান চৌধুরীকে ঘিরে আলোচনা অবৈধ বালুর অভিযানের খবর করায় বালু খাদকরা হামলা করে সাংবাদিককে পুলিশের সোপর্দ ২০ নভেম্বর কালিগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস বঙ্গভবনে যবিপ্রবি প্রতিনিধিদল: সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি রাষ্ট্রপতির আলী শাহ ইয়ূথ ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, সিনিয়র দলের বিশাল জয় নগর আওয়ামী লীগ সদস্য ও বিশিষ্ট রোটারিয়ান মোঃ ইলিয়াস কে আটক করেছে পুলিশ নবীনগরে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও অবৈধ ড্রেজার বাণিজ্যের অভিযোগ চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার আলকরা ইউনিয়নের ফেনী সীমান্তবর্তী পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজনের বয়স ২০ বছর। তাঁরা হলেন আলকরা ইউনিয়নের পূর্ব ডেকরা গ্রামের কাজী কামালের ছেলে কাজী মনা, ছিনাইমুড়ি গ্রামের মো. বাবুলের ছেলে মো. হাসান, শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের মৃত শহিদের ছেলে মো. সজিব এবং ফেনী সদর পৌরসভার শান্তি কোম্পানি রোড এলাকার শরীফ উদ্দিনের ছেলে মো. আল আমিন। এ ছাড়া ১৫ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের একজনের বাড়ি চৌদ্দগ্রামের আশফালিয়া গ্রামে এবং অপরজনের বাড়ি ফেনী পৌরসভার সাহেব বাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে একদল ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পদুয়া রাস্তার মাথা এলাকায় আসে। পরে তারা মহাসড়কে টায়ারের ওপর দাহ্য পদার্থ (মবিল) ঢেলে আগুন ধরিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামসুল আরেফিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল (মোবাইল-৩) ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় ছয়জনকে হাতেনাতে আটক করে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category