কুমিল্লার আদর্শ সদর উপজেলার ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থী ও সমর্থকদের মধ্যে বাড়ছে তৎপরতা। এরই মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেছে ব্যাংকার মো: ওয়াহিদুর রহমান চৌধুরীকে।
পেশায় ব্যাংকার ওয়াহিদুর রহমান চৌধুরী উচ্চশিক্ষিত ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরিচিত। দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তাকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় পর্যায়ে তার প্রার্থিতা নিয়ে তৈরি হয়েছে আগ্রহ ও প্রত্যাশা।
জানা গেছে, নির্বাচনী মাঠে এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। তবে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে, ততই ভোটের মাঠে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এদিকে, একজন উচ্চশিক্ষিত ও পেশাদার ব্যাংকার হিসেবে ওয়াহিদুর রহমান চৌধুরীর প্রার্থিতা ইউনিয়নের নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। এলাকায় সরজমিনে গিয়ে জানাযায় ওয়াহিদুর রহমান নির্বাচিত হলে এই ইউনিয়নের দুর্নীতি মুক্ত ইউনিয়ন হবে ও একটি মডেল ইউনিয়ন হিসেবে তৈরি করতে পারবে এমন যোগ্য প্রার্থী জানায় ভোটাররা।
সব মিলিয়ে ৬ নং জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী মাঠের উত্তাপ বাড়ছে। ভোটারদের প্রত্যাশা, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত হবে।